
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস পালন


চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতীয় দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার কলেজ মিলনায়তনে আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জয়।
বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের,সেলিম হোসেন,ইউপি সদস্য শাহজালাল মিয়া,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার,যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদার প্রমুখ।
এসময় কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।


E/N




























