স্কুলের বকেয়া নিয়ে মা-মেয়ের বকাঝকা: শিক্ষার্থীর আত্মহনন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৯, ২০২২ | ৫:২৪
Link Copied Successfully!
আত্মহনন

ফরিদগঞ্জ উপজেলায় পান্না আক্তার (১৩) নামে ৮ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে শনিবার (১৯মার্চ) সকালে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন।

শুক্রবার রাতে (১৮মার্চ) চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পান্না স্থানীয় মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী। এ ব্যাপারে তার মা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করে।

থানায় অপমৃত্যু মামলা সূত্রে জানা গেছে, মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী পান্না আক্তার বিদ্যালয়ের বেতন বাবদ এক হাজার ছয়শত বকেয়া ছিল। গত দুইদিন যাবত তা পরিশোধ করার জন্য তার মা হাছিনা বেগমকে বলাবলি করছে।

বিজ্ঞাপন

এদিকে, হাছিনা বেগমের স্বামী সোহেল তালুকদার বাড়িতে না থাকায় তিনি সাংসারিক কাজকর্মের পাশাপাশি অন্যের বাড়িতে ঝি-এর কাজ করে সন্তানদের নিয়ে জীবন-যাপন করছিলেন।

তাই তিনি মেয়ের স্কুলের বকেয়া বেতন দুই/তিন দিন পরে পরিশোধ করবেন বলে মেয়েকে জানান। এ নিয়ে মা-মেয়ের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়।

পরে (১৮মার্চ শুক্রবার) শবে বরাতের রাত হওয়ায় তিনি তার ছেলে মাকসুদ আলমকে রাতের নামায পড়ার জন্য স্থানীয় মসজিদে এগিয়ে দিতে যান। এরপর রাত ৮টার দিকে বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে পান্না আক্তার বসতঘরের আড়ার সাথে গলায় নাইলনের রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। এ সময় হাছিনা বেগমের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সংবাদ পেয়ে শুক্রবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে

বিজ্ঞাপন

শনিবার(১৯মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে শুক্রবার রাতেই হাছিনা বেগম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন লাশ উদ্ধার পরবর্তী ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন ও অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা