কচুয়ায় শিকড় সংবাদ পত্রিকার মোড়ক উন্মোচন

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ মার্চ ১৭, ২০২২ | ৮:৪৮
Link Copied Successfully!

কচুয়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক শিকড় সংবাদ’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে উৎসবমুখর পরিবেশে কচুয়া পৌর বাজারস্থ রেদোয়ান চাইনিজ রেস্টুরেন্টে পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে ও কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন,কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সভাপতি সাংবাদিক আবুল হোসেন, প্রিয়তোষ পোদ্দার,পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক হাবিব উল্যাহ হাবীব কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, শিকড় সংবাদ পত্রিকার সহ-সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর,সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল,আফাজ উদ্দিন মানিক, সনতোষ চন্দ্র সেন,সুজন পোদ্দার,আহসান হাবীব সুমন,আমির হোসেন,ফরহাদ চৌধুরী,মাসুদ রানা,শান্তুু ধর,
বিল্লাল মাসুম,সাইফুল ইসলাম সুমন,ইসমাইল হোসেন বিপ্লব,ওমর ফারুক সায়েম,মেহেদী হাসান সাকিব,রাজীব চন্দ্র শীল,রাজীব চন্দ্র সরকার,জুয়েল রানা,ফয়সাল আহমেদ। আলোচনা শেষে অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফিতা কেটে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন।

কচুয়া: সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার ফিতা কেটে পত্রিকাটির মোড়ক উন্মোচন করছেন অতিথিবৃন্দ ।
কচুয়া: কচুয়া: সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা