নরসিংদীতে বাসের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ নিহত ৩

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৭, ২০২২ | ১:৩০
Link Copied Successfully!

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সংবাদপত্রবাহী মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে নিহত তিনজনই ওই মাইক্রোবাসে ছিলেন। এ ঘটনায় মাইক্রোবাসের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সংবাদপত্রবাহী মাইক্রোবাসটি সিলেটের দিকে যাচ্ছিল। অন্যদিকে, সিলেট থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের বাস ঢাকার দিকে যাচ্ছিল। ভোররাত চারটার দিকে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে সামনে থাকা মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত দুজন বর্তমানে নরসিংদী ও ভৈরবের দুটি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মাহমুদ খান বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা