
হাসমত উল্লাহ হাসু রাজনৈতিক মাঠে বেঁচে থাকবেন: পঞ্চম মৃত্যু বার্ষিকীর স্মরণসভায় বললেন বক্তারা


বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মরহুম হাসমত উল্যার হাসুর পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্বরণসভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদে এই স্বরণসভা অনুষ্ঠিত হয়।
স্বরণ সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মফিজ। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান মজিব । বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ তবদিল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক রোটাঃ আবু জাফর মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত উল্যা ফারুক, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জাফর আহমেদ, সাবেক ইউনিয়ন ছাত্রলীগে সফল সভাপতি ফারুক হোসেন ও উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক গোলাম কিবরিয়া।
অনুষ্ঠান করেন হাসমত উল্যার হাসুর ছোট ছেলে ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যা বুলবুলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কেনু, বীর মুক্তিযোদ্ধা কাদের মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের এান ও দুর্যোগ বিষয়ক মফিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজিম ভুঁইয়া, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লোকমান মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহজাহান মেলেটারী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল খায়ের, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি খোরশেদ মল্লিক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুমন কর্মকার। ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কবির হোসেন, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া, ইউনিয়ন যুবলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জামাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওমর মুন্সী, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল মুন্সি, সাধারন সম্পাদক শাহপরান জাকির, ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুম গাজী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন শাখাওয়াত ও শাহেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।


মোঃ হাসমত উল্যা হাসু হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ উপজেলার এন্নাতলী গ্রামের সাহেব বাড়ীর বাসিন্দা। তিনি ২০১৭ সালের ১৩ মার্চ বার্ধক্য জনিত কারণে মারা যান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত বাঙ্গালীর মুক্তি সনদ ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে, ১৯৬৬ ইং সনে ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রলীগের কর্মী হিসেবে অংশ গ্রহনের মাধ্যমে রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। ১৯৬৪ সাল থেকে তিনি রাজনৈতিক কর্মকান্ড নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন ।



























