কচুয়ায় ৩ দিন ধরে প্রবাসী নিখোঁজ -থানায় জিডি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১২, ২০২২ | ৮:২৯
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের কাপিলা বাড়ি গ্রামের মুন্সি বাড়ির অধিবাসী মৃত আনোয়ার হোসেনের প্রবাস ফেরত ছেলে মাহবুব আলম ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষে মাজেদা বেগম গত বৃহস্প্রতিবার কচুয়া থানায় একটি সাধারন ডায়েরী করেন। যাহার নং- ৪৮৮, তাং-১০/৩/২০২২ ইং।

থানায় জিডি ও তার স্ত্রী সুত্র মতে জানা গেছে, মাহবুব আলমকে একই ইউনিয়নের কাদলা হোনার বাড়ির খোরশেদ আলম খন্দকারের মেয়ে মাহবুবা আক্তার রিয়া’র সঙ্গে উভয় পরিবারের সিদ্ধান্ত মোতাবেক ৮ মার্চ পারিবারিক ভাবে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ে হয়। বিয়ের পরের দিন নিখোজ মাহবুব আলম তার নিজ গৃহে (কাপিলাবাড়ি) নিজ ব্যবহৃত মোবাইল নিজ গৃহে চার্জ দিয়ে এবং নব স্ত্রী ও পরিবারের কোন সদস্যকে কিছু না বলে রাত ১১টার দিকে বের হয়ে ঘরে ফেরেনি বলে জিডিতে উল্লেখ করেন।

স্ত্রী জানান, ঘটনার দিন তার স্বামী খাওয়া দাওয়া শেষে ঘন্টা খানেক আমি এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা শেষে রাত ১১টার দিকে কাউকে কিছু না বলে ঘর হতে বের হয়ে পড়ে। তার দেরি দেখে আমার ভয় হচ্ছিল. তাই আমি বাসুরের ঘরে খালি একটি কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক দেড়টা কিংবা দু’টায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে বসি। খোজ নিয়ে দেখলাম ততক্ষনে আমার স্বামী ঘরে ফিরেনি। ঘরের অন্যান্য সদস্যরাও এরই মাঝে ঘুম হতে উঠে খোজাঁখুজি শুরু করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান, এ বিষয়ে থানা নিখোঁজ ডায়েরী করা হয়েছে। তাকে উদ্ধারে প্রচেষ্টা চলছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা