ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ ছাত্রীর

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৯, ২০২২ | ৩:৪৫
Link Copied Successfully!

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় বিজয়পুর রেলক্রসিংয়ের ১০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো তাসপিয়া আক্তার (১২), মিম আক্তার ( ১২) ও রিমা আক্তার (১২)। তাদের বাড়ি সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর গ্রামে; তারা একই বাড়ির বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই তিন স্কুলছাত্রী প্রতিদিনের মতো আজও স্কুলে যাচ্ছিল। বিজয়পুর এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী দ্রুতগতির একটি ট্রেনে তারা কাটা পড়ে।

বিজ্ঞাপন

এ ঘটনার জেরে ঢাকা–চট্টগ্রাম রেলপথ ও কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসন লোকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, তিন ছাত্রী মারা গেছে। প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
সূত্র:- প্রথম আলো

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত