
চাঁদপুরে ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
Link Copied Successfully!


বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পৌর ছাত্রদলের উদ্যোগে
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ রবিবার বিকালে চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ সম্পন্ন হয়।
কেন্দ্রীয় ছাত্র দলের অংশ হিসাবে চাঁদপুর পৌর ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মামুন খান,সিনিয়র যুগ্ন আহবায়ক বারেক ভূইয়া।


এ সময় দ্রব্যমূল্যের দাম লাগামহীন হয়ে পড়া ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদল, পৌর ছাত্র দল, সদর থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























