POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৬, ২০২২ | সময়: ৯:১৪ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার  মুক্তির দাবিতে ও  দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে  পৌর ছাত্রদলের উদ্যোগে
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ রবিবার বিকালে  চাঁদপুর শহরের বিভিন্ন  সড়কে এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ সম্পন্ন হয়।

কেন্দ্রীয় ছাত্র দলের অংশ হিসাবে চাঁদপুর পৌর ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মামুন খান,সিনিয়র যুগ্ন আহবায়ক বারেক ভূইয়া।

এ সময় দ্রব্যমূল্যের দাম লাগামহীন হয়ে পড়া ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে  জেলা ছাত্রদল, পৌর ছাত্র দল, সদর থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন