
এক হাজার টাকা না দেওয়ায় মডেল কলেজের শিক্ষার্থীর আত্মহনন
Link Copied Successfully!


কচুয়া উপজেলার আইনগিরি গ্রামে রবিবার শারমিন আক্তার (২২) নামের এক কলেজ শিক্ষার্থী কীটনাশক বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার আইনগিরি ভূঁইয়া বাড়ির আলী হোসেনের মেয়ে এবং হাজীগঞ্জ সকারি মডেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী।
তার মা সুফিয়া বেগম জানান, দারিদ্র্যতার কারনে শারমিন আক্তার টিউশনি করে তার পড়ালেখা চালিয়ে আসছে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা বলতে পারেননি তিনি।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা করেছি। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





























