থাইরয়েডজনিত নানা সমস্যা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৬, ২০২২ | ১২:১৭
Link Copied Successfully!

বাংলাদেশে থাইরয়েড গ্রন্থি ও থাইরয়েড হরমোনজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। থাইরয়েড গ্রন্থিতে সাধারণত দুই ধরনের সমস্যা দেখা যায়—গঠনগত ও কার্যগত। গঠনগত সমস্যায় থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। একে গলগণ্ড বা গয়টার বলা হয়। কার্যগত সমস্যা দুই রকমের—হাইপারথাইরয়েডিজম ও হাইপোথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমে থাইরয়েড গ্রন্থি বেশি মাত্রায় সক্রিয় হয়ে পড়ে। হাইপোথাইরয়েডিজমে থাইরয়েড গ্রন্থি যথাযথ কাজ করে না। থাইরয়েড গ্রন্থির ক্যানসারও হতে পারে।

বিজ্ঞাপন

কারণ

অকার্যকর থাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম মূলত তিনটি কারণে হতে পারে। নবজাতকের থাইরয়েড গ্রন্থি ঠিকমতো তৈরি না হলে তাকে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলে। অটোইমিউন হাইপোথাইরয়েডিজমে থাইরয়েডের বিরুদ্ধে অ্যান্টিবডি সক্রিয় হয়ে থাইরয়েড কোষগুলোকে ধ্বংস করে।চিকিৎসাজনিত কারণেও এই অসুখ হতে পারে। যেমন অস্ত্রোপচারের মাধ্যমে থাইরয়েড ফেলে দেওয়া কিংবা রেডিওথেরাপি চিকিৎসার পর।

অপর দিকে অ্যান্টিবডি অতিরিক্ত মাত্রায় থাইরয়েডকে উদ্দীপনা দিয়ে হাইপারথাইরয়েডিজমের সমস্যাও করতে সক্ষম। ওষুধের মাত্রা সঠিকভাবে নিরূপণ না করা ও মাত্রা বেশি হলে থাইরয়েড গ্রন্থির প্রদাহ বা থাইরয়েডাইটিস হাইপারথাইরয়েডিজম হতে পারে। সংক্রমণে তাৎক্ষণিকভাবে থাইরয়েড কোষ থেকে প্রচুর হরমোন নিঃসৃত হয়। ফলে রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায়। যেসব অঞ্চলে আয়োডিনের অভাব রয়েছে, সেখানকার লোকজনের মধ্যে আয়োডিনের ঘাটতিজনিত কারণে হাইপোথাইরয়েডিজম দেখা যায়।

বিজ্ঞাপন

চিকিৎসা

থাইরয়েডের সমস্যা নির্ণয় করতে রক্তে হরমোন পরীক্ষা করতে হয়। হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা ওষুধের মাধ্যমে করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে ঘাটতি পূরণে সারা জীবন থাইরক্সিন হরমোন সেবন করতে হয়। হাইপারথাইরয়েডিজমের চিকিৎসায় ওষুধ দিয়েই চিকিৎসা সহজ। তবে ক্ষেত্রবিশেষে অস্ত্রোপচার বা রেডিওঅ্যাকটিভ আয়োডিন থেরাপির কথা ভাবা হয়।

ডা. শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

সূত্র: প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত