বাড়িতে নয় এবার রাজপথে হবে সকল কর্মসূচি : মমিনুল

Default User
মো. মজিব পাটোয়ারী
আপডেটঃ মার্চ ৬, ২০২২ | ১:২৯
Link Copied Successfully!

বাড়িতে নয় এবার রাজপথে হবে সকল কর্মসূচি  বললেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

শনিবার বিকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সোনাইমুড়ী এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে  হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জি. মমিনুল হক বলেন হাজীগঞ্জের রাজপথে সকল প্রোগ্রাম ও কর্মসূচি পালন করা হবে। পুলিশ আমাদের জনসভা করতে দিচ্ছেনা। আগামীতে কোন অনুমতি নেব না। সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাবো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. সেলিম উল্যাহ্ সেলিম।

বিজ্ঞাপন

বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌরসভা যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন সর্দার, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎসজীবি দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবীেেত নানান শ্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা