বাড়িতে নয় এবার রাজপথে হবে সকল কর্মসূচি বললেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
শনিবার বিকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সোনাইমুড়ী এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জি. মমিনুল হক বলেন হাজীগঞ্জের রাজপথে সকল প্রোগ্রাম ও কর্মসূচি পালন করা হবে। পুলিশ আমাদের জনসভা করতে দিচ্ছেনা। আগামীতে কোন অনুমতি নেব না। সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাবো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. সেলিম উল্যাহ্ সেলিম।
বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌরসভা যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন সর্দার, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎসজীবি দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবীেেত নানান শ্লোগান দিতে দেখা যায়।