কচুয়ায় প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ১০ বছর পর জায়গা ফিরে পেলেন অসহায় এক নারী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৫, ২০২২ | ৮:৩৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলার সাচার উত্তর বাজারে পুলিশ প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ১০ বছর পর নিজের সম্পত্তি ফিরে পেলেন অসহায় এক নারী।

শনিবার সাবেক ইউপি সদস্য আব্দুর রব ও তার ভাই নাছির এর কাছে দখলীয় জায়গা সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ওই নার কে বুঝিয়ে দেন।

জানা গেছে, রাগদৈল গ্রামের মৃত ইব্রাহিম মজুমদারের স্ত্রী মোসাম্মৎ মাহমুদা বেগম সাচার বাজার মৌজা সিএস খতিয়ান ৭১১,আরএস খতিয়ান ৭১৩,বিএস খতিয়ান ৫৭৫ অনুযায়ী ৬৩৭ দাগে দেড় শতাংশ ভূমির মালিক হয়। এবং তার স্বামী মৃত ইব্রাহিম মজুমদার ৩৩৭ দাগে দেড় শতাংশ ভূমির মালিক হন। তার স্বামী ইব্রাহিম মজুমদার জীবিত থাকা অবস্থায় সাবেক ইউপি সদস্য আব্দুর রব এর কাছে ৬৩৭ দাগে দেড় শতাংশ বিক্রি করেন। কিন্তু সাবেক ইউপি সদস্য আব্দুর রব ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই অসহায় নারীর দেড় শতাংশ জায়গাসহ সামনে-পিছনের পুরো ৩শতাংশ ভূমি জোর দখল করে ব্যবসা পরিচালনা করেন। পরবর্তীতে অসহায় মাহমুদা বেগম ঢাকা এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সহযোগিতায় জমি উদ্ধারের জন্য কচুয়া থানায় অভিযোগ করলে শনিবার কাগজপত্র যাচাই বাছাই শেষে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে তার অংশ বুজিয়ে দেয়া হয়।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা