
পাইপগানসহ ২১ মামলার আসামি গ্রেফতার


কুমিল্লার তিতাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র পাইপগান, কার্তুজ, রামদা ও সুইচগিয়ারসহ ২১ মামলার আসামিকে গ্রেফতার ও অপর একজনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার নারান্দিয়া গ্রামের স্লুইসগেট সংলগ্ন বালুর মাঠ থেকে ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার ও আটক করা হয়।
তারা হলেন- তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বড় মাছিমপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে মেহেদী মামুন (৩৫) ও তার সহযোগী একই উপজেলার জিয়ারকান্দি পূর্বপাড়া প্রবাসী রাইজুদ্দিন মিয়ার ছেলে ইমন (২০)।


থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাসের সহায়তায় এএসআই সুমন পাটোয়ারীর নেতৃত্বে ৬ রাউন্ড কার্তুজ, দেশীয় তৈরি একটি পাইপগান, একটি রামদা ও একটি সুইচগিয়ারসহ দুইজনকে আটক করা হয়।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ মামলার আসামি মেহেদী মামুনসহ তার এক সহযোগীকে কার্তুজভর্তি পাইপগানসহ আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।
E/N



























