ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৫, ২০২২ | ৩:১৬
Link Copied Successfully!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত যুবক জয়নাল আবেদীনের (২৫) মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনাটি ঘটেছে গত ৩ মার্চ কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি গ্রামে।

বিজ্ঞাপন

নিহত জয়নাল উপজেলার দোছড়ি এলাকার মৃত মনির আহাম্মদের ছেলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার ছালেহ আহমেদ জানান, গত ৩ মার্চ ইউনিয়নের দোছড়ি গ্রামের ফকিরা কবরস্থানসংলগ্ন মাঠে স্থানীয় তিতারপাড়া ও দোছড়ি এ দু’গ্রামের যুবকদের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা হয়। এতে তিতারপাড়া গ্রামের খেলোয়াড় মনির আহাম্মদ এর ছেলে চৌধুরীর হাতে থাকা স্ট্যাম্পের আঘাতে জয়নাল গুরুতর আহত হন।

ওই দিন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার হাসপাতালে তিনি মারা যান।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা