ট্রাকের ধাক্কায় আওয়ামী লীগ নেতা নিহত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৫, ২০২২ | ১১:২৯
Link Copied Successfully!

পিরোজপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার  রাত ৮টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কলবাড়ী এলাকায় মঠবাড়িয়া-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিয়া মোহাম্মদ ফারুক হোসেন (৬৫) জেলার  মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসাধীন অটোরিকশাচালক কিবরিয়া হাওলাদার বলেন, চারজন যাত্রী নিয়ে পিরোজপুরের পুরনো বাসস্ট্যান্ড থেকে ইন্দুরকানীর দিকে যাচ্ছিলাম। হঠাৎ সামনে থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক তন্ময় মজুমদার জানান, চারজনকে আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন তারা। বাকি তিনজনকে এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা