কচুয়ায় চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষনের চেষ্টা, আটক-১

Default User
মাসুদ রানা,কচুয়া
আপডেটঃ মার্চ ১, ২০২২ | ৭:০১
Link Copied Successfully!

কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামে ৩য় শ্রেনিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গাজী মফিজ (৪৫) নামে এক জনকে আটক করেছে থানা পুলিশ। সে একই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

জানা গেছে , জনৈক শিশু বাড়ির পাশ^বর্তী তেতুল গাছের নিকট তেতুল কুড়াতে এলে গাজী মফিজ ওই শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নির্জন একটি ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। তার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে গাজী মফিজ দৌড়িয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার এ ঘটনায় শিশুটির মামা আলমগীর হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ গাজী মফিজকে আটক করে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে গাজী মফিজকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা