
কচুয়ায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
Link Copied Successfully!

নারীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে চাঁদপুরের কচুয়ার নলুয়া গ্রামে শিক্ষিত বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে জেলা পরিষদের অর্থায়নে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের সার্বিক প্রচেষ্টায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় চাঁদপুর জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন,জেলা পরিষদের সদস্য আলামিন ফরাজী,আওয়ামী লীগ নেতা সোলেমান মিয়াজী,সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম,যুবলীগ নেতা মুরাদ হোসেন,ইমাম হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে নলুয়া গ্রামে অবস্থিত ফকির আফসার উদ্দিন মাষ্টার সাহেবের মাজার শরীফ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।


E/N



























