
প্রাইভেটকারে ১৭৯ বোতল ফেন্সিডিল, আটক দুই

র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ১৭৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। ওই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, এর একটি আভিযানিক দল শুক্রবার কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেটকারে মাদক পরিবহনের সময় ১৭৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার লাকসাম থানার মধ্যম বাতা বাড়িয়া গ্রামের মোঃ মাইন উদ্দিন(৩৪) এবং বরুড়া থানার নলুয়া চাঁদপুর গ্রামের মোঃ আবুল খায়ের (৪৮)।


র্যাব-১১ েএর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




























