‘অচল’ শরীরেও ভালোবাসা সচল তাঁদের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২২ | ৩:২৬
Link Copied Successfully!

পাবনার সাদেক আলী। বয়স ৯০ ছুঁয়েছে। আর স্ত্রী মরিয়ম বেগমের ৭৫। ৬০ বছরের সংসারজীবন তাঁদের। বয়সের ভারে দুজনই শারীরিকভাবে ‘অচল’ হয়ে পড়েছেন। তবু ভালোবাসা কমেনি একটুও। এই বয়সেও একে-অপরের নির্ভরতা হয়ে বেঁচে আছেন তাঁরা। অচল শরীরে রোজগারের চেষ্টা করেন স্বামী। আর স্ত্রী করেন বাড়ির সব কাজ। এভাবে হাসি-আনন্দে কাটছে দুজনের জীবন।

অনন্য ভালোবাসায় বাঁধনে জড়িয়ে থাকা এই দম্পতির বাড়ি পাবনা জেলা শহরের বাংলাবাজার মহল্লায়। তাঁদের দুই ছেলে ও তিন মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। ছেলেরাও থাকেন অন্যত্র। আর্থিকভাবে সচ্ছল না হলেও নিজেদের দেখভাল নিজেরাই করেন এই দম্পতি।
বয়সের ভারে ন্যুব্জ শরীর নিয়ে সাদেক আলীকে এখনো জীবিকার তাগিদে পথে পথে ঘুরতে হয়। গত ১৭ জানুয়ারি শীতের সকালে শহরের রাস্তায় মাস্ক, টুপি ও মোজা বিক্রি করছিলেন তিনি। সেদিন এ ছবি ছাপা, যা দেখে এই দম্পতির প্রতি সহযোগিতার হাত বাড়ান এক প্রবাসী শিক্ষক। লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইট নামে একটি মানবাধিকার সংগঠনের মাধ্যমে এই দম্পতিকে মাসে মাসে আর্থিক সহযোগিতা দেবেন তিনি।

রোববার সকালে খোঁজ নিতে সাদেক আলীর বাড়িতে গিয়ে মেলে এক অনন্য দৃশ্য। ভাঙা টিনের দুটি ঘর নিয়ে বাড়িটি। মিষ্টি রোদে উঠানে বসে আছেন দুজন। পরম মমতায় সাদেক আলীর চুল-দাড়ি ছেঁটে দিচ্ছেন স্ত্রী মরিয়ম বেগম।

বিজ্ঞাপন

এ সময় কথা হয় তাঁদের সঙ্গে। মরিয়ম বেগম জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তাঁর স্বামী। সবে বিছানা থেকে উঠেছেন। চুল-দাঁড়ি বড় হয়ে গিয়েছিল, তাই ছেঁটে দিচ্ছেন। এখনো তিনি স্বামীর কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ করে দেন। স্বামী অসুস্থ থাকায় নিজে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। অভাব থাকলেও কাজকর্ম হাসিঠাট্টায় দুজন মিলে বেশ ভালোই কাটে তাঁদের সময়।

আর সাদেক আলী জানান, তখন তাঁর বয়স ৩০–এর নিচে। মরিয়ম বেগম পাশের বাড়িতে বেড়াতে এসেছিলেন। প্রথম দেখায়ই ভালো লাগা তৈরি হয় মনে। এরপর মায়ের ইচ্ছায় তাঁদের বিয়ে হয়। প্রেমটা শুরু বিয়ের পরেই। দিনে দিনে দুজন দুজনের অভ্যাসে পরিণত হন। ভালোবাসায় গড়ে তোলেন সংসার। জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই কাটিয়ে দিতে চান।

সূত্র প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা