ফোনে আসলো জ্বীনের কল,হাতিয়ে নিলো কয়েক লাখ টাকা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২২ | ১:৩৬
Link Copied Successfully!

ফোনে ভেসে উঠলো কল। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বললো আমি জ্বীনের কবিরাজ। সে নাকি আবার বেশ কয়েকটি জ্বীন লালন-পালনও করে। আবার জ্বীন দিয়েই সারিয়ে তুলতে পারেন সকল ধরনের সমস্যা। এই জ্বীন থাকে লোকালয়ে কেউ দেখাও করতে পারবে না তার সাথে। টাকা পাঠালে তাবিজ পাঠায় কুরিয়ারে করে। টাকা না পাঠালে রোগী মারা যাবে তাও জানেন তিনি। এমন ভাবেই প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কয়েক লাখ টাকা। অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয় এই প্রতারক।

জেলার কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামের মোসাম্মদ ইবার সাথে তার রোগীকে কল দিতে গিয়ে ভুলে কল গেছে বলে কথা শুরু এর পর ভালো সম্পর্ক গড়ে তোলা। কৌশলে পরিবার সম্পর্কে যেনে হরহামেশাই পরিবারের সদস্যদের নানান সমস্যার কথা বলে দফায় দফায় নিয়েছে কয়েক লাখ লাখ।

রবিউল হোসেন অরুপে জ্বীনের কবিরাজ দেশের বিভিন্ন অঞ্চলের সহজ-সরল প্রবাসীদের স্ত্রীদের বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় বলে জানান র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন|

বিজ্ঞাপন

সিলেটের জৈন্তাপুর নামক ঠিকানা থেকে কুরিয়ারের মাধ্যমে ৫টি তাবিজ পাঠায় প্রতারক। প্রবাসী স্বামীর শারীরিক সমস্যা সমাধান করতে জ্বীনদের ১ লাখ পাঞ্জাবী ও ১ লাখ টুপি ও গরু, ছাগল, মহিষ বলি দেওয়ার নামে মোট ৫ লাখ ৫১ হাজার টাকা হাতিয়ে নেয়। সমস্যা সমাধান না করলে স্বামী ও সন্তান মারা যাবে বলে ভয় দেখায় প্রতারক।
টাকা পাঠিয়েও সুস্থ না হয়ে ফোন করলে তার মোবাইল বন্ধ পায়। এর পর কুরিয়ার পার্সেলে লেখা ঠিকানা সিলেটের জৈন্তাপুর গিয়ে এই কবিরাজকে খোঁজে, ওইখানে এমন নামের কাউকে না পেয়ে কুমিল্লা র্যাব-১১ এর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চালিয়ে ১২ জানুয়ারি বিকেলে তার নিজ চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল জ্বীনের কবিরাজ মোঃ রবিউল হোসেন (২৮) কে আটক করতে সক্ষম হয়।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর জেলার কচুয়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা