নামাজ পড়ার আহবান জানালেন নবাগত চেয়ারম্যান বেলাল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২২ | ১২:০৯
Link Copied Successfully!

শুধু মুসলমান হলে চলবে না। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহবান জানালেন হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।

তিনি রোববার দুপুরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ ও বিদায়ী চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ইউপি সদস্যদের বিদায়ী সংবর্ধনা প্রদান, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এই আহবান জানান।

ব্যাংকার মোশারফ হোসেন মিজির সভাপতিত্ব ও মিডিয়া ব্যক্তিত্ব এম ইউনুছ উল্যাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাংবাদিক খালেকুজ্জামান শামীম, শিক্ষক মো. হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, ছফিউল্যাহ, আবু তাহের ছয়ানী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী ওয়ালী উল্যাহ, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবলীগের সভাপতি মুনছুর আহম্মদ বিপ্লব, ইউপি সদস্য ফিরোজ আহমদ হিরা, আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হোসেন দুলাল ও ছাত্রলীগ নেতা মো. রাসেল।

বিজ্ঞাপন

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদপুর পশ্চিমপাড়া মসজিদের সাবেক খতিব আলহাজ্ব হাফেজ জয়নাল আবেদীন।

বক্তৃতার আগে নবাগত চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলালকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ওয়ার্ড নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত