
চাঁদপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় আটক ১৯
Link Copied Successfully!

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৫২পিস ইয়াবাসহ
বিভিন্ন মামলার ১৯জনকে আটক করা হয়।
শুক্রবার চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে ইয়াবাসহ ৪জনকে হাতেনাতে আটক করে পুলিশ।


জেলা পুলিশ সূত্রে জানাগেছে, সাজা পরোয়ানা মূলে গ্রেফতার ০১ জন, পরোয়ানা মূলে গ্রেফতার ০৯ জন, অন্যান্য মামলায় গ্রেফতার ০৫ জনসহ সর্বমোট ১৯ জনকে আটক কর হয়েছে।
আটককৃদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

























