বিকাশের ১৫ হাজার গ্রাহক পেলেন সিটি ব্যাংকের ঋণ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২২ | ৭:২৪
Link Copied Successfully!

বিকাশের নিবন্ধিত সব গ্রাহককে ক্ষুদ্রঋণ দিতে সিটি ব্যাংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বায়োমেট্রিকের বাইরে যাঁরা সনাতন পদ্ধতিতে বিকাশের গ্রাহক হয়েছেন, তাঁরাও এখন থেকে এ ঋণ সুবিধা পাবেন। তবে সিটি ব্যাংক যখন এই সুবিধা চালু করবে, তখনই ঋণ পাবেন বিকাশের সব গ্রাহক।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মার্চের মধ্যেই বিকাশের সব গ্রাহকের জন্য অতি ক্ষুদ্রঋণ সুবিধা চালু করতে চায় ব্যাংকটি। যদিও কোন গ্রাহক ঋণ পাবেন, তা নির্ধারণ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) প্রযুক্তি।

এদিকে বিকাশের গ্রাহকদের মধ্যে যাঁদের ই-কেওয়াইসি রয়েছে, তাঁদের মধ্য থেকে প্রায় ১৫ হাজার গ্রাহক এ ঋণ সুবিধা পেয়েছেন। গড়ে ঋণের পরিমাণ তিন হাজার টাকা। ফলে এই খাতে সিটি ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এখন প্রায় পাঁচ কোটি পাঁচ লাখ টাকা। চলতি বছর বিকাশের গ্রাহকদের ১০০ কোটি টাকা ঋণ বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি ব্যাংক।

বিজ্ঞাপন

জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রথম আলোকে বলেন, ‘আমরা বিকাশের সব গ্রাহককে ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেয়েছি। ফলে শিগগিরই বিকাশের নতুন-পুরোনো সব গ্রাহক ঋণ পাবেন। নতুন চালু করা এই সেবায় বিকাশের গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। সবার জন্য সেবাটি চালু হলে দেশের সব প্রান্তে এই সুবিধা পৌঁছে যাবে। এতে দেশের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা