কুমিল্লায় বিদ্রোহীদের জয়জয়কার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২২ | ২:৪৪
Link Copied Successfully!

সারা দেশে সপ্তম ধাপের ইউপি নির্বাচনে কুমিল্লায় বিদ্রোহী প্রার্থীদের জয়জয়কার। কুমিল্লার দুই উপজেলার ২৩টি ইউনিয়নের ৭টিতে নৌকা প্রতীকের, ১৫টিতে বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়াও উপজেলার ভানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের নূরুজ্জামান ভূঁইয়া মুকুলের মৃত্যুতে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

জানা গেছে, দেবিদ্বার উপজেলা
চার ইউনিয়নে নৌকা প্রতীকের জয় হয়েছে। এরা হলেন, ৯ নম্বর গুনাইঘর উত্তরে মোঃ মোকবল হোসেন মুকুল ,
১০নম্বর গুনাইঘর দক্ষিণে হুমায়ূন কবির, ১৪ নং সুলতানপুর প্রফেসর হুমায়ূন কবির ও বড়কামতা ইউনিয়নে নুরুল ইসলাম।

এছাড়াও ৯টিতে নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছেন। এরা হলেন, ১নং বড়শালঘরে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী আব্দুল আউয়াল, ৩নং রসুলপুরে ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী শাহজাহান সরকার, ৪নং সুবিলে চশমা প্রতীকের বিদ্রোহী প্রার্থী গোলাম সরোয়ার মুকুল ভুইয়া, ৮নং জাফরগঞ্জে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম, ১১নং রাজামেহারে চশমা প্রতীকের বিদ্রোহী প্রার্থী জসিম সরকার, ১৩নং ধামতীতে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মিঠু, ১৫নং এলাহাবাদে চশমা প্রতীকের বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন, ১৬নং মোহনপুরে মটর সাইকেল প্রতীকের ময়নাল হোসেন ও ফতেহাবাদে দোয়াত-কলম প্রতীকের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান মাসুদ। ২নম্বর ইউসুফপুরে জয়লাভ করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকারিয়া।

বিজ্ঞাপন

এদিকে বুড়িচংয়ে ৯টি ইউনিয়নে ৩টিতে নৌকা ও ৬টিতে নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। ২নং বাকশীমূল ইউনিয়নে নৌকা প্রতীকের আবদুল করিম, ৩নং সদর ইউনিয়নে নৌকা প্রতীকের জয়নাল আবেদীন, ৪নং ষোলনল ইউনিয়নে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী হাজী বিল্লাল, ১নং রাজাপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী কাসেম মাস্টার, ৬নং ময়নামতি ইউনিয়নে নৌকা প্রতীকের লালন হায়দার, ৫নং পীরযাত্রাপুরে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব আবু তাহের, ৭নং মোকাম ইউনিয়নে চশমা প্রতীকের বিদ্রোহী প্রার্থী সাহেব আলী, ৮নং ভারেল্লা উত্তরে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী ইস্কান্দর আলী, ৯নং ভারেল্লা দক্ষিণে ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুক।

কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, বেসরকারীভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফল ঘোষণার পর প্রার্থীরা ফলাফল মেনে নিয়েছেন।

 

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত