আগামী কয়েক দিন শীত বাড়তে পারে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২২ | ১২:৫১
Link Copied Successfully!

মেঘমুক্ত আকাশ থাকায় দিনে ঝকমকে রোদ। তবে হুট করে বৃষ্টি ও তা বিদায় নেওয়ার পরপরই সারা দেশে হাড়কাঁপানো শীত নেমেছে। বিশেষ করে দুপুর গড়িয়ে বিকেল হতেই তাপমাত্রা কমছে।

দেশের আটটি জেলায় এরই মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। এগুলো হলো নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা, মৌলভীবাজার ও চট্টগ্রাম।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার দিনের তাপমাত্রা একটু বাড়লেও রাতে শীত বাড়বে। আগামী কয়েক দিনই শীতের দাপট বাড়তে থাকবে। শৈত্যপ্রবাহ নতুন নতুন এলাকায় ছড়াবে। দিনে রোদ খাকবে, আর রাতে শীত বাড়বে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি পড়তে পারে। ফলে এ সময়ে যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে হবে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে শীতের বাতাস দ্রুত সারা দেশে আবার ছড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন স্থানে শীত বেড়ে যাওয়ার যে লক্ষণ দেখা যাচ্ছে, তা আরও দুদিন অব্যাহত থাকতে পারে।

সূত্রঃ প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত