
হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে বসতঘর ভাংচুর

হাজীগঞ্জে সম্পত্তির জেরে বসতঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের দোয়াগন্ডা পাটোয়ারী বাড়ীর জসিম উদ্দিনের বসতঘর ভাংচুরের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী জসিম উদ্দিন পাটোয়ারীর বসতঘর ও আসবাবপত্র লন্ডভন্ড।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী জসিম উদ্দিন বলেন, নাসির উদ্দিন উজ্জ্বল দীর্ঘদিন ধরে ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক দাবি করে আসছে।


এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক শালিসি বৈঠকের মাধ্যমে ও
কোর্টের রায় অনুযায়ী ১৬শতক সম্পত্তি মধ্যে তিনি সাড়ে ৮শতক সম্পত্তি পেয়েছেন। সাড়ে ৮শতকের মাঝে ৩শতক সম্পত্তি তাদের দখলে রয়েছে। তরপরও পূর্ণাঙ্গ সম্পত্তি বুঝিয়ে দিতে নারাজ নাসির উদ্দিন উজ্জ্বল।
ঘটনার দিন সকালে নাসির উদ্দিন উজ্জ্বল, রনি, নয়ন সহ ১৫থেকে ২০ বহিরাগতদের নিয়ে হামলা চালায়। ওইসময় জসিম উদ্দিনের স্ত্রীর গলায় থাকা চেইন নিয়ে যায় বলে দাবী করা হয়।
তিনি আরো বলেন, এই হামলার ঘটনায় ২লক্ষ টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে। প্রশাসনের সুষ্ঠু তদন্তদের মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন তিনি।
এদিকে প্রতিপক্ষ নাসির উদ্দীনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায় নি।



























