টাইগারদের অনুশীলনে ফেরাতে সকল প্রস্তুতি বিসিবি

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ জুলাই ৩, ২০২০ | ৪:৪৪
Link Copied Successfully!

সম্প্রতি দেশে করোনাভাইরাসের তাণ্ডব বেড়েই চলেছে। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে টাইগার ক্রিকেটাররা এখনো ঘরবন্দি। যেহেতু করোনা পরিস্থিতির অবনতি হয়েছে তাই কবে তামিম-মুশফিকরা মাঠে ফিরবে তা নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে এখনই না ফিরলেও টাইগার ক্রিকেটারদের নিরাপদে অনুশীলনে ফেরাতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে বিসিবি। এমনকি প্রস্তুত রাখা হচ্ছে ভেন্যুগুলো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘যখনোই হোক না কেন আমাদের ক্রিকেটারদের এখন না হলেও পরবর্তীতে অনুশীলনে ফেরাতেই হবে। এই ব্যাপারটিকে মাথায় রেখেই বিসিবি সকল ভেন্যু অনুশীলনের জন্য প্রস্তুত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।’ ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর জন্য বিসিবি নেয়ার পদক্ষেপগুলোর মধ্যে ছিল দেশের ক্রিকেটের প্রধান ভেন্যুগুলোকে জীবাণুমুক্ত করে প্রস্তুত করা।

তাই দেশের মোট ৮টি স্টেডিয়াম ক্রিকেটারদের অনুশীলনের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে দেশের ক্রিকেটের প্রধান ভেন্যুগুলো যেমন- মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টোডিয়াম, কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম প্রস্তুতিতে কাজ করছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বিসিবি। প্রতিটি ভেন্যুতে ১০০ জনের বেশি গ্রাউন্ডসম্যান-কর্মী পিচ, আউটফিল্ড ও ফ্যাসিলিটিজ রক্ষণাবেক্ষণের কাজ করছেন। মাঠ ক্রিকেটের উপযোগী রাখতে বাড়তি কাজ করছেন গ্রাউন্ডসম্যানরা। এদের পাশাপাশি বিদ্যুৎ ও পানি উপকেন্দ্রের কর্মীরাও কাজ করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা