
পরীক্ষার দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
Link Copied Successfully!

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
সোমবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন নোয়াখালী সরকারি কলেজ, সোনাপুর ডিগ্রি কলেজসহ বিভিন্ন কলেজের শত শত শিক্ষার্থী।
এ সময় তারা বলেন, চলমান অনার্স পরীক্ষার ছয়টি বিষয় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব পরীক্ষা স্থগিত করায় বাকি তিনটি বিষয়ের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছি আমরা। দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান চালু করে পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।


সূত্র: যুগান্তর
E/N



























