
পূর্বশত্রুতার জেরে শাশুড়ি ও পুত্রবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে শাশুড়ি ও পুত্রবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার উধুনিয়া ইউনিয়নের তরফ ভায়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় প্রতিপক্ষের হামলায় চারজন আহত হন। তাঁরা হলেন তরফ ভায়ড়া গ্রামের আলহাজ আলীর মেয়ে আয়শা সিদ্দিকা(১৮), স্ত্রী নীলা খাতুন (৩০), মা হাসনা খাতুন (৬০) ও ভাই বাবলু সরকারের স্ত্রী মুক্তি খাতুন (৩৫)। এ ঘটনায় বাবলু সরকার আজ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্বশক্রতার জের ধরে উধুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদের লোকজন পরিকল্পিতভাবে জিল্লুর রহমান, বাবলু সরকার ও আলহাজ আলীর বাড়িতে হামলা চালায়।


একপর্যায়ে তারা আলহাজ আলীর মা হাসনা খাতুন (৬০) ও তাঁর স্ত্রী নীলা খাতুনের (৩০) চুল কেটে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৭ লাখ টাকার মাল লুটে নেয়। হামলায় ওই বাড়িতে থাকা চার ব্যক্তি আহত হন। ভুক্তভোগীরা বিষয়টি উল্লাপাড়া মডেল থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র: প্রথম আলো
E/N




























