অভিযান–১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পেছনে নৌ কর্মকর্তা ও মালিকদের উদাসীনতা দায়ী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২২ | ১০:৩২
Link Copied Successfully!

দুর্ঘটনা ঘটলে সরকার তদন্ত কমিটি করে, কমিটি সরকারকে প্রতিবেদনও দেয়; কিন্তু কোনো প্রতিবেদন আলোর মুখ দেখে না। কারণ, সংশ্লিষ্ট ঘটনার বিচার হয় না। এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় দায়িত্ব পালনে নৌপরিবহন অধিদপ্তর ও নৌপরিবহন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা ও লঞ্চমালিকদের উদাসীনতা দায়ী।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ওই লঞ্চের অগ্নিকাণ্ড নিয়ে নাগরিক কমিটির তদন্ত প্রতিবেদনে এসব অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনটি তৈরি করেছে সামাজিক ও পরিবেশ সংরক্ষণসংশ্লিষ্ট ১৬টি সংগঠন।

প্রতিবেদনটি পড়ে শোনান নাগরিক তদন্ত কমিটির প্রধান সমন্বয়ক আশীষ কুমার। তিনি বলেন, ৪ জানুয়ারি বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের নিয়ে ১৯ সদস্যের নাগরিক তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে এবং ভবিষ্যতে দুর্ঘটনা রোধে ২৫টি সুপারিশ করেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে নৌপরিবহন অধিদপ্তরের ঢাকা (সদরঘাট) কার্যালয়ের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মাহবুবুর রশীদ ও পরিদর্শক হাবিবুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন ও পরিদর্শক দীনেশ দাসের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ করা হয়। এ ছাড়া লঞ্চটির চার মালিক হামজালাল শেখ, শামীম আহম্মেদ, রাসেল আহাম্মেদ ও ফেরদৌস হাসামের বিরুদ্ধেও দায়িত্বহীনতার অভিযোগ তোলা হয়েছে। দায়ী করা হয়েছে লঞ্চটির প্রথম শ্রেণির মাস্টার রিয়াজ সিকদার ও দ্বিতীয় শ্রেণির মাস্টার খলিলুর রহমান, প্রথম শ্রেণির ড্রাইভার মাসুম বিল্লাহ ও দ্বিতীয় শ্রেণির ড্রাইভার আবুল কালামকেও।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত