কচুয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২২ | ৭:৩৫
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ২১নং আলীয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামকে অবসরজনিত বিরল বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে স্বাস্থবিধি মেনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় আইনগত সহায়তা সংস্থার সাবেক পরিচালক ও সিনিয়র জেলা জজ মো. আমিনুল ইসলামের গাড়িতে করে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল থেকে ফুলেল সংবর্ধনায় নিজ বাড়িতে পৌঁছে দেন শিক্ষার্থীরা।

ঢাকা সরকারি বিজ্ঞান স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মোশারফ হোসেন চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জাতীয় আইনগত সহায়তা সংস্থার সাবেক পরিচালক,সিনিয়র জেলা জজ ও কচুয়ার কৃতি সন্তান মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমিও একজন স্কুল শিক্ষকের সন্তান। একজন শিক্ষকের বিদায়ের মর্মকথা আমি অন্তর দিয়ে অনুভব করি। বিদায়ী প্রধান শিক্ষক তাজুল ইসলাম আমার এক স্কুলের শিক্ষার্থী ও আমার বাবার প্রাক্তন ছাত্র। এ অত্র এলাকার প্রাথমিক শিক্ষা বিস্তারে তাজুল ইসলা এর অবদান রয়েছে। তাঁর অবদানের কথা এলাকাবাসী যুগে যুগে স্মরন রাখবে।
সহকারী শিক্ষক জিসান আহমেদ ও মোস্তফা কামালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওনক আরা রতœা,ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমেদ,ঢাকা মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমএ তাহের নয়ন,পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী,নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,হাবিবুর রহমান মজুমদার,বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন মাষ্টার,দাতা সদস্য আবু তাহের,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রীনা আক্তার।

বিজ্ঞাপন

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ওমর খৈয়ম বাগদাদী রুমি,বিদ্যালয়ের সাবেক সভাপতি সফিকুল ইসলাম,পালাখাল সরকারি প্রাথমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা,বিতারা ইউনিয়ন কাজী সফিকুর রহমান,সাংবাদিক জিসান আহমেদ নান্নু,ইউপি সদস্য হুমায়ন কবির সুজন,সমাজসেবক বোরহান উদ্দিন,ডা: কৃষ্ণ পদ দেবনাথ, অভিভাবক চন্দ্রলাল বণিক,বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাঈনুদ্দিন সবুজ,প্রাক্তন ছাত্র শহীদুল ইসলাম মিন্টু,শরীফুল ইসলাম,প্রাক্তন ছাত্রী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

এসময় বিদায়ী প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম তাঁর বক্তব্য শেষে উপস্থিত সকলের কাছ থেকে চোখের জ¦লে বিদায় নেন।

পরে বিদায়ী প্রধান শিক্ষক তাজুল ইসলামকে সহকর্মী,শিক্ষার্থী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সন্মাননা ক্রেষ্ট তুলে দেন।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার নন্দনপুর গ্রামের অধিবাসী মো. তাজুল ইসলাম ১৯৮৭ সালের ১০ জানুয়ারি মতলব দক্ষিন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯১ সালের ৫ জানুয়ারি কচুয়ার নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং ১৯৯২ থেকে ১৯৯৮ আলীয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়,১৯৯৮ সালে নন্দনপুর সপ্রাবি,২০০৬ সালে আলীয়ারা সপ্রাবিতে পূনরায় যোগদান করে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর চাকুরি ৪মাস সময় থাকা সত্ত্বেও স্বেচ্ছায় অবসরগ্রহন করেন।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা