ব্যস্ত জীবনেও তরতাজা সম্পর্ক

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২২ | ১২:৩০
Link Copied Successfully!

এ রকম কথা আপনি প্রায়ই শোনেন। সময়ের সঙ্গে সবারই ব্যস্ততা বাড়ছে। মানুষ ক্রমেই ব্যস্ত থেকে ব্যস্ততর হয়ে উঠছে। এমন সময়ে সম্পর্কের গোড়ায় নিয়ম করে পানি দেওয়ার সময় কোথায়? কিন্তু দিন শেষে দেখা যায়, কেবল সম্পর্কটাই সত্যি। আর সবই মিথ্যে। সঙ্গীকে যত সময় দেবেন, সম্পর্ক হবে ততই মজবুত। সারা দিন কেবল কাজ আর কাজ। এর কোন ফাঁকে সম্পর্কের বাঁধন আলগা হয়ে গেল, আপনি টেরই পেলেন না। তবে আপনি সম্পর্কের যত্ন নেবেন কখন?

সম্পর্কে থাকলে নিজেদের ভেতর বোঝাপড়া বাড়াতে একে অপরকে সময় দিতেই হবে। কেবল প্রেমের সম্পর্ক নয়, কোনো সম্পর্কই ‘টেকেন ফর গ্রান্টেড’ হিসেবে নেওয়ার সুযোগ নেই। তাই কাছের সম্পর্কগুলোর প্রতি শত ব্যস্ততায়ও যত্নশীল হোন।
বাসে জ্যামে বসে আর ভালো লাগছে না! ফোন তুলে নিন। হেডফোন লাগিয়ে নিন। কথা বলুন প্রিয় মানুষের সঙ্গে। আবার ধরুন, লাইনে দাঁড়িয়ে আছেন। লাইনটা যেন কচ্ছপের গতিতে এগোচ্ছে। ব্যস, ফোন করে একটা আড্ডা হয়ে যাক পুরোনো বন্ধুর সঙ্গে। আর মাকে আপনি কাজের ফাঁকেই ফোন করে জিজ্ঞেস করতে পারেন, সে কেমন আছে, কী রান্না করছে! একান্তই যদি ফোন করার মতো অবস্থায় না থাকেন, মেসেঞ্জার, হোয়্যাটসঅ্যাপ, ইমোতে জানান যে তাঁকে মনে পড়ছে।

নানা কারণে বেড়ে চলেছে ‘রুরাল টু গ্লোবাল’ সম্পর্ক। ইংরেজিতে যাকে কায়দা করে ডাকা হয় ‘লং ডিসট্যান্স রিলেশন’। যুগ যুগ ধরেই চলে এসেছে এই ধারা। আর এখন ভিডিও কল সেই দূরত্ব ঘুচিয়ে দিয়েছে বেশ খানিকটা। সম্পর্ক অনেকটাই উঠে পড়েছে অনলাইনে। সেটার সুবিধা নিন। ছোটখাটো সেলিব্রেশনও সেরে ফেলতে পারেন জুমেই।
দুজনই ব্যস্ত থাকলে দিনের যেকোনো একটা সময় বেছে নিন, যখন দুজনই একটু অবসর পাবেন। সেই সময়টুকু দুজন দুজনকে দিন। মন খুলে কথা বলুন। কোয়ানটিটি বড় কথা নয়, কোয়ালিটি সময় কাটান।

বিজ্ঞাপন

সম্পর্কে উপহারের গুরুত্বপূর্ণ অবদান আছে। উপহারটি সঙ্গীর স্মৃতি বহন করে। আবার এমনও হতে পারে, উপহারটি চোখে পড়তেই মন ভরে উঠতে পারে নস্টালজিয়ায়। তাই উপহাররূপে প্রিয় মানুষের কাছে নিজের অস্তিত্ব আর স্মৃতি জমা রাখতে পারেন। উপহার কিন্তু ‘ব্যথানাশক’। ছোটখাটো দুঃখ এক তুড়িতে উড়িয়ে দেওয়া যায় রঙিন কাগজে মোড়ানো উপহারে।

* আপনি যদি বিবাহিত হন, রাজ্যের যত কাজই থাকুক না কেন, বিয়ের দিন–তারিখ ভুলবেন না। কিছু ভুলের কোনো ক্ষমা নেই। এটা সে রকমই একটা! বিয়ের দিনটা সঙ্গীর সঙ্গেই কাটান। আনন্দে কাটান।
* অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার রাখুন। চ্যাটবক্সে সবুজ বাতি জ্বলছে। এর মানে এই নয়, আপনার প্রিয়জন মুঠোফোন হাতে বসে আছেন বা অন্য কারও সঙ্গে কথা বলছেন। ‘কেন যোগাযোগ করছে না আমার সঙ্গে?’ এ ধরনের প্রশ্ন ভুল–বোঝাবুঝির একটি বড় কারণ।
* বিপরীত লিঙ্গের কোনো বন্ধুর সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে সেটা আপনার সঙ্গীর সন্দেহ বা কষ্টের কারণ হতে পারে। তাই আপনার সঙ্গী কখনো যেন এমনটা না ভাবে। প্রয়োজনে এমন বন্ধুকে এড়িয়ে চলুন। স্বচ্ছ ও পরিচ্ছন্ন বন্ধুত্ব রাখুন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত