ডলার, দামি উপহারের লোভ দেখিয়ে ‘প্রতারণা করছিলেন’ এই বিদেশিরা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১২, ২০২২ | ১০:২০
Link Copied Successfully!

বিদেশি নাগরিকদের এই প্রতারক চক্রের সদস্যরা ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা ফেসবুকে নিজেদের পশ্চিমা দেশের নাগরিক পরিচয় দিয়ে আসছিলেন। এরপর তাঁরা বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। দামি উপহার, পার্সেল, অতি মূল্যবান সামগ্রী দেওয়ার কথা বলে আদায় করে নিতেন বিপুল অঙ্কের টাকা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে রাজধানীর পল্লবী, রূপনগর ও দক্ষিণখান এলাকায় বাসা ভাড়া নিয়ে তৈরি পোশাকের ব্যবসা শুরু করেন নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার সাত নাগরিক। পরে বাংলাদেশি এক দম্পতির সহযোগিতায় ব্যবসার আড়ালে শুরু করেন অভিনব প্রতারণা। কারও কারও ভিসার মেয়াদ শেষ হলেও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতে থেকে যান বাংলাদেশে।

বিদেশি নাগরিকদের এই প্রতারক চক্রের সদস্যরা ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা ফেসবুকে নিজেদের পশ্চিমা দেশের নাগরিক পরিচয় দিয়ে আসছিলেন। এরপর তাঁরা বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। দামি উপহার, পার্সেল, অতি মূল্যবান সামগ্রী দেওয়ার কথা বলে আদায় করে নিতেন বিপুল অঙ্কের টাকা।

প্রতারণার ৯৫ লাখ টাকাসহ ওই ৭ বিদেশি ও তাঁদের সহযোগী বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন নাইজেরিয়ান উদেজে ওবিন্না রুবেন (৪২), ইফুন্যা ভিভিয়ান নাবুইকে (৩১), সানডে শেডেরাক এজিম (৩২), চিনেদু মোসেস নাজি (৩৬), কলিমস ইফেসিনাছি তালিকে (৩০), চিদিম্মা এবেলে আইলোফো (২৬), দক্ষিণ আফ্রিকার এনটোম্বিখোনা গেবুজা (৩৬) এবং তাঁদের সহযোগী মো. নাহিদুল ইসলাম (৩০) ও সোনিয়া আক্তার (৩৩)। তাঁদের কাছ থেকে ৮টি পাসপোর্ট, ৩১টি মুঠোফোন, ৩টি ল্যাপটপ, ১টি চেক বই, ৩টি পেনড্রাইভও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪–এর অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. মোজাম্মেল হক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এর আগে বিভিন্ন সময়ে টাকাকে ডলারে রূপান্তরিত করা এবং পার্সেল পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে ১৫-২০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিলেন তাঁরা।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব