বাণিজ্য মেলা চলবে স্বাস্থ্যবিধি মেনে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১২, ২০২২ | ১১:৫৬
Link Copied Successfully!

করোনা সংক্রমণ রোধে সরকারের আরোপিত বিধিনিষেধের মধ্যেও চলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর। তবে মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মেলায় মাস্ক ছাড়া কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। পাশাপাশি পূর্বাচলে মেলা প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মানাতেও কঠোর নজরদারি থাকবে।

এদিকে বিধিনিষেধ নিয়ে ব্যবসায়ীরা শঙ্কিত হলেও স্টলগুলোয় বেচাকেনা বাড়তে শুরু করেছে। যমুনা ইলেকট্রনিক্সের প্রিমিয়াম স্টলে মঙ্গলবার ক্রেতা-দর্শনার্থীদের উল্লেখযোগ্য সমাগম ছিল। যমুনার পণ্যে আস্থা রাখার কথা জানিয়েছেন ক্রেতারা।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার আরোপিত বিধিনিষেধে মার্কেট ও শপিংমল বন্ধের কোনো নির্দেশনা নেই। পাশাপাশি সরকারের বিধিনিষেধের আলোকে আমরা দেখেছি-নির্দেশনা অনুযায়ী বাণিজ্য মেলার কার্যক্রম চালাতে কোনো অসুবিধা নেই। এখন পর্যন্ত মেলা বন্ধ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। সরকারের সব বিধিমালা মেনে মেলা চলবে। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, সেদিকে কঠোর নজরদারি থাকবে। সার্বক্ষণিক মাস্ক পরে থাকতে হবে। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মাথায় রেখে এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা কমানো হয়েছে। খালি জায়গা বেশি রাখা হয়েছে। তাই এই খালি জায়গায় ক্রেতা-দর্শনার্থীরা দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। বিক্রেতাদেরও সব সময় মাস্ক পরে বেচাবিক্রি করতে বলা হয়েছে। তারাও স্বাস্থ্যবিধি মেনে চলবে। এ বিষয়ে সার্বিক নজরদারির জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত