কচুয়ায় নৌকার এক প্রার্থীসহ ৩৫ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২২ | ৮:৫৪
Link Copied Successfully!

পঞ্চম ধাপে ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এক প্রার্থীসহ ৩৫জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিকের কাছ থেকে প্রাপ্ত ফলাফল অনুসারে ৪নং পালাখাল মডেল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল আহাদ গাজীর জামানত বাজেয়াপ্ত হয়।

চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণকারী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন (পাথৈর ইউনিয়ন), মো. শহিদ উল্লাহ ভূইয়া (বিতারা ইউনিয়ন), আলমগীর হোসেন স্বপন (পালাখাল মডেল ইউনিয়ন) ও সাইফুর রহমান বাহাদুরের (পশ্চিম সহদেবপুর ইউনিয়ন), কাদলা ইউনিয়নে হান্নান খানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

৬নং কচুয়া উত্তর ইউনিয়নে লাঙ্গল প্রতীকের জাতীয় পাটির একমাত্র চেয়ারম্যান প্রার্থী আবুল বাশারের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নে বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের সকল প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বলেন, কিছুক্ষেত্রে তৃণমূলের সমর্থীত প্রার্থীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় এবং আওয়ামী লীগের অনেক নেতাই দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনে এরকম ফলাফল হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান বলেন, বিএনপি এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেননি।
কচুয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি মো. এমদাদুল হক রুমন জানান, তৃনমূলের নেতাকর্মীদের সাথে সমন্বয়হীনতার কারণেই জাতীয় পাটির একমাত্র প্রার্থী আবুল বাশারের পরাজয় ঘটেছে বলে আমি মনে করি।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে ৬৬ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে অর্ধেকেরও বেশি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০