করোনার অমিক্রন ধরন সারা বিশ্বে অতি দ্রুত ছড়িয়ে পড়েছে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৭, ২০২২ | ২:০৩
Link Copied Successfully!

শুক্রবার সকাল পর্যন্ত দেশে করোনা রোগীর নমুনার জিন বিশ্লেষণে অমিক্রনে সংক্রমিত এই রোগী শনাক্ত হয়েছেন।

করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এসব তথ্য পাওয়া গেছে।

জিআইএসএআইডির তথ্য অনুযায়ী, বাংলাদেশে যে ২০ রোগীর অমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছেন, তাঁরা সবাই ঢাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

গত ১০ ডিসেম্বর দেশে প্রথম অমিক্রন শনাক্ত হয়। দেশে প্রথম অমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তাঁরা ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা দ্রুত অবনতির দিকে যাচ্ছে। নমুনা পরীক্ষা, শনাক্ত রোগীর সংখ্যা, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার—সবই বাড়ছে।

সংক্রমণের এই বৃদ্ধি করোনাভাইরাসের নতুন ধরনের কারণে, নাকি অন্য কারণ আছে—তা এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না।

বিজ্ঞাপন

তবে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, সংক্রমণ আরও বাড়বে।

অমিক্রন সারা বিশ্বে অতি দ্রুত ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের আর কোনো ধরনের এত দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে জিন বিশ্লেষণ হয় কম। ৫০০ শনাক্ত রোগীর মধ্যে মাত্র ১ জনের নমুনার জিন বিশ্লেষণ করা হয়। এত কমসংখ্যক নমুনা বিশ্লেষণের মাধ্যমে কোন ধরন কী পরিমাণে ছড়াচ্ছে, তা বলা মুশকিল।

তবে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেছেন, করোনারভাইরাসের জিন বিশ্লেষণের ২০ ডিসেম্বর তথ্যে দেখা যায়, সংক্রমণের ১৩ শতাংশের জন্য অমিক্রন ও ৮৭ শতাংশের জন্য ডেলটা দায়ী।

সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে শিক্ষার্থীদের স্কুলে যেতে হলে কমপক্ষে এক ডোজ করোনার টিকা দেওয়া থাকতে হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এখন থেকে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের স্কুলে যেতে হলে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে, না হলে স্কুলে যেতে পারবে না।

সূত্র: প্রথম আলো

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত