
সাচারে দুই মেম্বার প্রার্থীর সমর্থকের সংঘর্ষে আহত শরীফুল ইসলামের মৃত্যু
Link Copied Successfully!

কচুয়া উপজেলার সাচারে দুই মেম্বার প্রার্থীর সমর্থকের সংঘর্ষে আহত শরীফুল ইসলামের মৃত্যু। বুধবার আহত অবস্থায় ঢাকায় নেয়া হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার বিকেল সাড়ে ৩টায় কচুয়া সাচার নয়াকান্দি এলাকায় দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এসময় মেম্বার প্রার্থী জাকির হোসেনের সমর্থক শরীফ হোসেন (১৮ )কে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। শরীফ উপজেলার হাতিরবন্ধ এলাকার শহীদ উল্লাহর ছেলে।





























