কচুয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউপি নির্বাচন ঝুঁকিপূর্ন ৮০টি ভোট কেন্দ্রই

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২২ | ৬:১৯
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে ১শত ৩০টি কেন্দ্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বুধবার। এ নির্বাচনে ইতিমধ্যে ৮০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নিরপেক্ষ নিবার্চন অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সকল সদস্যদেরকে ব্রিফিং করেন।

কচুয়া থানার ওসি মহিউদ্দিন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পূর্ন করার লক্ষ্যে ৪ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন র‌্যাব, পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়ন করা হয়েছে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনিক সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১২টি ইউনিয়নে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে ভোটের সকল প্রকার সামগ্রী প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নের ২লক্ষ ৬২ হাজার ৬৯ জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১১জন চেয়ারম্যান, ৩৬জন সংরক্ষিত সদস্য, ১০৮ জন সাধারণ সদস্য নির্বাচিত করবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা