অনিদ্রায় ভুগছেন? সমস্যা দূর করতে জেনে নিন

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২, ২০২২ | ৫:১১
Link Copied Successfully!

রাতে ঘুম কম হচ্ছে? হাজার চেষ্টা করেও চোখের পাতা এক হচ্ছে না? অনেকেই এই সমস্যায় ভোগেন। নানারকম পন্থাও নিয়ে থাকেন। কিন্তু সবকিছু অনুসরণ করার পরও ঘুম নিয়ে সমস্যা থেকেই যায়।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় ভুল পোশাক পরে রাতে ঘুমতে গেলে সমস্যা হয়। রাতে শোয়ার সময় সঠিক পোশাক পরা খুবই জরুরি। তা কী ধরনের পোশাক পরবেন রাতে শোয়ার সময়? খবর সংবাদ প্রতিদিনের।

বিশেষজ্ঞরা প্রথমেই বলছেন, যে পোশাকই পরেন না কেন, প্রথমে খেয়াল রাখুন তা যেন ঢিলে ঢালা হয়। কারণ, আঁটসাঁট পোশাকে ঘুমাতে যাওয়া একদম উচিত নয়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, প্রথমেই দেখে নিন আপনি যে রাতের পোশাক পরছেন, তার রং যেন খুব উজ্জ্বল না হয়। এক্ষেত্রে সাদা, হালকা হলুদ, হালকা গোলাপি রংকে গুরুত্ব দিন।

বেশিরভাগ ছেলেরা বক্সার পরে ঘুমাতে পছন্দ করেন। দেখে নিন বক্সারের কোমরের জায়গাটি যেন বেশি আঁটসাঁট না হয়। আর এ ব্যাপারে সুতি কাপড়কেই বেছে নিন।

অনেক নারীরাই রাতের পোশাক হিসেবে ম্যাক্সিকে বেছে নেন। এ ব্যাপারেও সুতির কাপড়ই হোক প্রথম পছন্দ। তবে বিশেষজ্ঞরা বলছেন, রেশমের তৈরি রাতের পোশাকও এক্ষেত্রে ভাল। রেশমের পোশাক গরমকাল ও শীতকাল দুই সময়েই শরীরের সঠিক তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে, যার ফলে ভাল ঘুম হয়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, রাতের পোশাক নিয়মিত পরিষ্কার করুন। চেষ্টা করুন সপ্তাহে দুবার ভাল করে কেচে নিতে। এক্ষেত্রে হালকা কোনও সুগন্ধি ওয়াশিং পাউডার ব্যবহার করুন।

রাতের পোশাক বেশি পুরনো হয়ে গেলে বদলে ফেলুন। বেশিদিন ধরে পরা রাতের পোশাক পরা উচিত হবে না। রাতে শোয়ার সময় অন্তর্বাস একেবারেই নয়। শরীরকে যতটা কমফোর্ট দেবেন, ঘুম ততই ভাল হবে। তাই এ বিষয়টা মাথায় রাখুন অবশ্যই।

অনেকেই চোখের উপর আইমাস্ক পরে ঘুমাতে যান। এক্ষেত্রেও ব্যবহার করুন সুতির আইমাস্ক। এটা যদি অভ্য়াসে পরিণত হয়, তাহলে ঘুমের সমস্যা খুব একটা বেশি হবে না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান