দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার বেশ ঊর্ধ্বমুখী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২, ২০২২ | ৫:০৫
Link Copied Successfully!

দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার বেশ ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ প্রতিরোধ) অধ্যাপক রোবেদ আমিন।

রবিবার (২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

রোবেদ আমিন বলেন, দেশে করোনা সংক্রমণের হার গত ২০ ডিসেম্বর থেকে বাড়তে শুরু করে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ ২ শতাংশ পার হয়ে যায়। দীর্ঘ সময় ধরে এ হার দুইয়ের নিচে বা কখনো একের নিচেও চলে গেছে।

বিজ্ঞাপন

সরকারি উপাত্ত তুলে ধরে রোবেদ আমিন বলেন, নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪৫ আর ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫। করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

দেশে করোনায় যারা মারা যাচ্ছেন, তাঁদের মধ্যে পঞ্চাশোর্ধ্বদের সংখ্যা অনেক বেশি বলে জানান রোবেদ আমিন। তবে ৪১ থেকে ৫০ বছর বয়সী মানুষের মধ্যে মৃত্যুর হার ১১। করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে রোবেদ আমিন বলেন, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তবে এর তিন দিন আগে বতসোয়ানায় এটি ধরা পড়ে।

অমিক্রন-সংক্রান্ত সাম্প্রতিক কিছু গবেষণার তথ্য তুলে ধরে রোবেদ আমিন বলেন, আশার কথা হলো, অমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের ভীষণভাবে আক্রান্ত হয়ে যাওয়ার সংখ্যা কম। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সবার জন্য মাস্ক পরিধান করার কোনো বিকল্প নেই। নিজের সুরক্ষার জন্য শুধু নয়, অন্যের জন্যও এটি জরুরি।

বিজ্ঞাপন

সূত্র:- ভোরের কাগজ

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান