বেলচোঁ মাদরাসায় অনলাইন ক্লাস শুরু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৯, ২০২০ | ১০:১১
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদরাসায় সোমবার থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিতে শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদরাসা

দেশব্যাপী করোনা মহামারীর প্রেক্ষিতে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে গত ১৫ মার্চ ২০২০ হতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সরকারি সিদ্ধান্তে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আগামী ৬ আগস্ট পর্যন্ত এ ছুটি বর্ধিত করা হয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষা সুরক্ষার নিমিত্তে ও সরকারি নির্দেশনার আলোকে বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদরাসা কর্তৃপক্ষ অনলাইন শ্রেণি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীদের মাঝে এ উদ্যোগ ব্যাপক সাড়া পড়েছে। তারা এ আয়োজনে অত্যন্ত আনন্দিত। পিছিয়ে পড়া শিক্ষার্থীরা বিষয় শিক্ষকদের কাছ থেকে সরাসরি পাঠ বুঝে নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছে।

আলিম ২য় বর্ষের শিক্ষার্থী খাদিজা বলেন, আমরা দীর্ঘদিন শ্রেণি কার্যক্রমের বাইরে। খুব প্রত্যাশা করেছিলাম এমন একটি বিশেষ ব্যবস্থার। সরাসরি স্যারদের পাঠ সংশ্লিষ্ট পরামর্শ পেয়ে খুবই ভালো লাগছে। আবু বকর, আলিম পরীক্ষার্থী রাকিব বলেন, শেষ সময়ে প্রস্তুতি ঝালাই করে নিতে অনলাইন ক্লাস খুবই সহায়ক হবে।

অধ্যক্ষ মো. মিজানুর রহমান অনলাইন ক্লাসের সর্বাত্মক প্রস্তুতি ও সহযোগিতা প্রদান করায় প্রতিষ্ঠানের ইংরেজি প্রভাষক মোহাম্মদ আরিফ ইমামকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে পড়াশোনা অব্যাহত রাখার আহবান করেন।

বিজ্ঞাপন

মাদরাসার গভর্নিং বডির সভাপতি বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. নাজমুল আহসান মজুমদার অনলাইন ক্লাসের উদ্যোগকে সাধুবাদ জানান ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অংশগ্রহণমূলক শ্রেণি কার্যক্রম পরিচালনার আহবান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা