কুমিল্লায় আ.লীগ সমর্থককে কুপিয়ে হত্যা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২১ | ১২:১৮
Link Copied Successfully!

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি নির্বাচন নিয়ে বিরোধ কেন্দ্র করে ফরহাদ হোসেন নামে আওয়ামী লীগের এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাতে উপজেলার ১২নং গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন (২০) দশবাহা গ্রামের কবির আহমেদের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ফরহাদ আওয়ামী লীগের সমর্থক ছিলেন। নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন। এরই সূত্র ধরে দলের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল ও তার নেতাকর্মী সমর্থকদের মধ্যে ফরহাদের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে সোমবার রাতে ফরহাদকে বাড়ির অদূরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল বলেন, সোমবার আমি নির্বাচনপরবর্তী সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বের হই। রাত ৯টার দিকে খবর পাই একটি ছেলেকে কে বা কারা মেরেছে। বড় হৃদয়বিদারক ঘটনা। এ ঘটনার সঙ্গে আমি বা আমার নেতাকর্মীরা কেউ জড়িত না।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান