
কচুয়ায় মেম্বার প্রার্থী জাকির সরকারের শো- ডাউন


কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের ১ নং (মনোহরপুর,আকিয়ারা,সুবিদপুর) ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে তার মোরগ প্রতীকের সমর্থনে সোমবার বিকালে বিশাল শো-ডাউন মিছিল অনুষ্টিত হয়েছে। মিছিলটি মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সুবিদপুর ও আকিয়ারা ঘুরে মনোহরপুর একই স্থানে এসে সমাপ্তি টানা হয়।
এখানে সংক্ষিপ্ত আলোচনায় যুবলীগ নেতা এনায়েত হোসেনোর পরিচালনায় বক্তব্য রাখেন মেম্বার প্রার্থী ( তার প্রতীক-মোরগ) মো. জাকির হোসেন সরকার, তিনি তার বক্তব্যে বলেন ৫ বছর মেম্বারী করেছি, কোথাও ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এবারের নির্বাচনে জয় লাভ করলে শান্তিপুর্ন একটি সুন্দর ওয়ার্ড সৃষ্টিতে কাজ করবো। আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, যুবলীগ নেতা মিজানুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, কামরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক নেতা সোহেল আহমেদ প্রমুখ।
কচুয়া – ৯ নং কড়ইয়া ইউনিয়নের ১ ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাকির সরকারের নেতৃত্বে মিছিলের একাংশ।


E/N



























