মিয়ানমারে ভূমিধসে মৃত্যু ১, নিখোঁজ ৭০

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২১ | ৭:১০
Link Copied Successfully!

মিয়ানমারের উত্তরাঞ্চলের একটি খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৭০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ভূমিধসের পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, ভূমিধসের কবলে পড়া বেশির ভাগ মানুষ অবৈধভাবে সেখানে রত্নের খোঁজ করছিলেন।

বিবিসির খবরে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার ভোররাত ৪টার দিকে দেশটির কাচিন প্রদেশের হপাকান্ত এলাকার ওই রত্নখনিতে ভূমিধসের এ ঘটনা ঘটে।

বিশ্বের রত্নপাথরের সবচেয়ে বড় উৎস হলো মিয়ানমার। তবে সাম্প্রতিক বছরগুলোয় দেশটির বিভিন্ন খনিতে একাধিকবার প্রাণঘাতী ভূমিধসের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

খনি থেকে লরিতে করে নিয়ে যাওয়ার পর স্তূপ করে রাখা বর্জ্য পরিমাণে বেশি হয়ে যাওয়ায় সেগুলো ধসে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মিয়ানমারের হপাকান্ত এলাকায় খনি খননের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও স্থানীয় বাসিন্দারা নিষেধাজ্ঞা মানেন না। কর্মসংস্থানের অভাব ও আর্থিক দুরবস্থার কারণে মূলত বাধ্য হয়ে এসব লোক এ কাজ করেন। এ ছাড়া করোনা মহামারিতে তাঁদের অবস্থার আরও অবনতি হয়েছে।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও