মানসিক চাপ কমাবে মেডিটেশন

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২১ | ২:৫১
Link Copied Successfully!

মানসিক চাপ কমাতে সর্বজনীন ব্যায়াম হচ্ছে মেডিটেশন বা ধ্যান। নিয়মিত অনুশীলন করলে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব বাড়ে। মেডিটেশন আমাদের ক্লান্তি, অবসাদ দূর করে খেয়ালী মনের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এই করোনাকালে মানসিক চাপ কমাতে মেডিটেশনের বিকল্প নেই।

নিয়মিত অনুশীলন করলে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব বাড়ে
একাধিক গবেষণায় প্রমাণিত যে, নিয়মিত মেডিটেশন চর্চায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মানসিক স্বাস্থ্য অটুট থাকে। করোনাকালেও বহু মানুষ যখন দিশেহারা হয়ে পড়েছিল, তখন মেডিটেশন ও সুস্থ জীবন চর্চায় যারা অভ্যস্ত, অটুট মনোবল ও প্রাণবন্ত সুস্থতা নিয়ে তারা নিজ কর্তব্য পালন করে গেছেন চমৎকারভাবে।

নিয়মিত মেডিটেশন চর্চায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
স্ট্রেস বা মানসিক চাপ নিয়ে যখন একজন মানুষ ধ্যানমগ্ন হন, তখন তার মানসিক চাপের মাত্রা কমে যায় ৬০ শতাংশ। গবেষণার তথ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার অন্তত ৮৭ শতাংশ কমে গেছে, যখন তারা মেডিটেশন করেছেন। ৯১ শতাংশ মানুষই মেডিটেশন বাদ দিয়ে পরে ঘুমের ওষুধ বা স্লিপিং পিল খাওয়ার ওপর নির্ভরশীল হয়েছেন। কোন ওষুধ বা প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে এমন সাফল্য কখনো দেখা যায়নি।

বিজ্ঞাপন

মানসিক চাপ নিয়ে যখন একজন মানুষ ধ্যানমগ্ন হন, তখন তার মানসিক চাপের মাত্রা কমে যায় ৬০ শতাংশ
২০১৮ সালের এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের শতকরা ৫২ ভাগ প্রতিষ্ঠানই তাদের কর্মীদের মেডিটেশনের ব্যবস্থা করে দিয়েছে। তারা দেখেছে, মেডিটেশন করা কর্মীর উৎপাদন ক্ষমতা মেডিটেশন না করা কর্মীর চেয়ে শতভাগ বেশি। বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোও সেদিকে ঝুঁকছে।

যুক্তরাষ্ট্রের শতকরা ৫২ ভাগ প্রতিষ্ঠানই তাদের কর্মীদের মেডিটেশনের ব্যবস্থা করে দিয়েছে
বোস্টনের মাইন্ড বডি মেডিকেল ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা হার্বার্ট বেনসন ‘ব্রেকআউট প্রিন্সিপাল’ বইতে বলেছেন, মনকে শিথিল করার মাধ্যমে একজন মানুষ মানসিক শক্তি বাড়াতে পারেন।

ব্রিদিং এক্সারসাইজ করলে ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি পায়
মানসিক প্রশান্তি আনার পাশাপাশি নিয়মিত মেডিটেশন এবং ব্রিদিং এক্সারসাইজ করলে ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি পায়। ত্বক স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে এবং বয়সের ছাপ রোধ করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান