
কচুয়া থানার বিশেষ অভিযানে ৪কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার এক
Link Copied Successfully!


চাঁদপুরের কচুয়া থানার বিশেষ অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেছে কচুয়া থানার পুলিশ ।
জানা যায়,কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন ও এসআই/ মোঃ দেলোয়ার হোসেন এর ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন ১২নং আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামস্থ মেসার্স খাজা ফিলিং ষ্টেশনের সামনে থেকে কুমিল্লা-চাঁদপুর মহা সড়কে বোগদাদ পরিবহনের আসা মাদক ব্যবসায়ী মোঃ আমিন উদ্দিন (৩০) পিতা-মোঃ ইব্রাহিম (সিএনজি ড্রাইভার) মাতা-ফিরোজা বেগম, সাং-সোনাপুর, আলা মিয়ার বাড়ী, ০৪নং ওয়ার্ড, ১৩নং জগনাৎ দীঘি ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এর কাছ থেকে ৪কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে ।
পরবর্তীতে কচুয়া থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়। আসামী কে যথাযথ পুলিশ পাহাড়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


E/N



























