
আলোর মশালের উদ্যোগে কচুয়া মুক্ত দিবস পালিত


কচুয়ায় আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে ৬ ডিসেম্বর কচুয়া মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এ উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. জাবের মিয়ার সভাপ্রধানে ও মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাষ্টার, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, কচুয়া থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রাণধন দেব, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, আলোর মশালের সভাপতি ওমর ফারুক সাঈম প্রমুখ।
এ সময় কচুয়া উপজেলার মুক্তিযোদ্ধাগন ও আলোর মশালের সদস্যসহ গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





























