বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় এনটিভির ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২১ | ৭:৩৭
Link Copied Successfully!

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার আয়োজনে ‘এনটিভি ফুটসাল টুর্নামেন্ট-২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর রোববার দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নেবে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তের ২২টি দল। কুয়ালালামপুরের সেতাপাকের কেএসএল ইনডোর স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

শনিবার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান। এ সময় টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মো. জুবায়ের বিভিন্ন দলের খেলোয়াড়দের প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে কায়সার হামিদ হান্নান বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, বিনোদনের জন্য এনটিভি প্রবাসীদের কাছে আস্থা ও ভালোবাসা অর্জন করতে পেরেছে। আর, খেলাধুলার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের যথেষ্ট সুনাম রয়েছে। এনটিভি এ বিজয় দিবসে ফুটসালের আয়োজন করতে পেরে ভালো লাগছে। আশা করি মালয়েশিয়া প্রবাসীরা খেলাটি অত্যন্ত আনন্দের সঙ্গে টুর্নামেন্টটি উপভোগ করতে পারবে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠান পিএসএসবি গ্রুপের প্রতিষ্ঠান মামার বাড়ী রেস্টুরেন্টের পরিচালক মো. সাইফুল ইসলাম, ইউটিএস মাজু কনস্ট্রেশন এইচডিএন বিএইচডিএন পরিচালক মো. অলি উল্লাহ, টিম ইলেভেন কক্সবাজারের পরিচালক ইমতিয়াজ আবির, জেটিজি এন্টার প্রাইজের পরিচালক মো. রাসেল, বেস্ট ইন্টারন্যাশনাল ট্রেডিং এইচডিএন বিএইচডিএন পরিচালক মো. আল আমিন হোসাইন, মাই টপ স্ট্রিম-এর পরিচালক মো. আলামিন মিয়া উপস্থিত ছিলেন। পরে প্রত্যেক দলের খেলোয়াড়ের মধ্যে এনটিভির জার্সি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০